• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪৬:৪৪ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

ভারতে ভূমিধসে পাথর চাপায় বাসের ১৮ যাত্রী নিহত

৮ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৫৫:২৭

ভারতে ভূমিধসে পাথর চাপায় বাসের ১৮ যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একটি বাস। এতে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন এবং তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাসের ভেতরে আরও অনেকে আটকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজ্যের বিলাসপুরে ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাট এলাকার ভাল্লু সেতুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ থেকে ৩৫ যাত্রী নিয়ে বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের কাছে ঘুমারিনের দিকে যাচ্ছিল। পথে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের বড় বড় পাথর বাসের ওপর আছড়ে পড়ে। বাসটির ওপর এত পাথর পড়েছে যে এটি পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে।

আরও পড়ুন

বাইন্যান্স হ্যাকিংয়ের পেছনে কারা জড়িত, খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী ( এসডিআরএফ) উদ্ধারকাজ চালানোর জন্য ঘটনাস্থলে ছুটে যায়, এখনো পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত ছিল।

এই দুর্ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শোক প্রকাশ করেছেন এবং কর্মকর্তাদের উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।

এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ২ লাখ রুপি অনুদান ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন

ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

এদিকে সংবাদ সংস্থা পিটিআই এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, পাহাড়টির বড় একটি অংশ বাসের ওপর ভেঙে পড়েছে এবং ভেতরে আটকে থাকা যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১২



হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪২:২৩


পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩১:৩৮

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৭