আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইনের দক্ষিণ উপকূল।
৫ আগস্ট বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে সারঙ্গানি দ্বীপের প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূগর্ভের প্রায় ৬২ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উপকেন্দ্র। হঠাৎ বিশাল মাত্রার এই ঝাঁকুনিতে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।
ভূমিকম্পের প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এক উদ্ধারকারী জানান, কম্পনের সময় সরকারি সহায়তা নেওয়ার জন্য একটি খোলা মাঠে সারিবদ্ধভাবে ভিড় করেছিলেন বহু মানুষ। আচমকা মাটি কেঁপে উঠলে সবাই আতঙ্কে চিৎকার করতে করতে যে যার মতো ছোটাছুটি শুরু করেন।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই এমন শক্তিশালী ভূকম্পন ঘটে থাকে। তবে স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো সুনামির সতর্কবার্তাও দেওয়া হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available