• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৭:০০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ইউএনডিপির অভিনন্দন

১৮ আগস্ট ২০২৪ দুপুর ০২:৫৮:০৫

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ইউএনডিপির অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। ১৬ আগস্ট শুক্রবার দেওয়া এক চিঠিতে ইউএনডিপি’র প্রশাসক আচিম স্টেইনার বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেয়ায় ইউএনডিপির পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।

চিঠিতে আচিম স্টেইনার বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ অগ্রাধিকার কাজগুলো বাস্তবায়নে ইউএনডিপির অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। দেশের এই সংকটময় মুহূর্তে প্রশাসনের সবপর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ইউএনডিপির বৈশ্বিক নেটওয়ার্ক এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন।

স্টেইনার আরও বলেন, একটি শান্তিপূর্ণ, ন্যায্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের সব মানুষের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরিতে আপনিসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সর্বাত্মক সাফল্য কামনা করছি।

আরও পড়ুন

সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা

স্টেফান লিলারের নেতৃত্বে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি যেকোনো সহায়তায় পাশে থাকবে বলে আচিম স্টেইনার উল্লেখ করেন।

বৈষম্য বিরোধী ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পদত্যাগের পর ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর চারদিন পর ৮ আগস্ট রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬