• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৩৪:৪৩ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

এমপি আনার হত্যা: খাল থেকে একাধিক হাড় উদ্ধার

৯ জুন ২০২৪ বিকাল ০৩:২১:৪০

এমপি আনার হত্যা: খাল থেকে একাধিক হাড় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় অভিযান চালিয়ে কলকাতার কৃষ্ণমাটি সেতু-সংলগ্ন এলাকার বাগজোলা খাল থেকে কিছু হাড় উদ্ধার করেছে কলকাতার সিআইডি। সঙ্গে ছিল পুলিশ ও নৌবাহিনীর ডিএমজি টিম। তবে হাড়গুলো এমপি আনারের কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

৯ জুন রোববার সকালে এ অভিযান চালানো হয়।

৮ জুন শনিবার সিয়ামকে ১৪ দিনের রিমান্ড দিয়েছেন কলকাতার বারাসাতের আদালত। এরপর রোববার সকালে তাকে নিয়ে কলকাতার বিভিন্ন স্থানে অভিযানে নামে পুলিশ।

আরও পড়ুন

রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ: রয়টার্স

কলকাতা পুলিশের দুর্যোগ মোকাবিলা দল (ডিএমজি) ও ভারতীয় নৌ সেনাদের সঙ্গে নিয়েই এদিন সিআইডির তদন্তকারী সদস্যরা বিজয়গড় বাজার থানার অন্তর্গত কৃষ্ণমাটি বাগজোলা খাল এলাকায় আসেন। এলাকা শনাক্তকরণের পরেই ডুবুরি নামিয়ে তল্লাশি চালানোর পর এই হাড় উদ্ধার করা হয়। ইতোমধ্যেই এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ‌সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (সিএফএসএল) কর্মকর্তারাও।

সিআইডির তরফ থেকেও জানানো হয়েছে, ‌বাগজোলা খালে অভিযান চালিয়ে বিভিন্ন আকারের বেশ কিছু হাড় উদ্ধার করা হয়েছে। যেগুলো মানুষের হাড় বলে মনে করা হচ্ছে।

এদিকে গ্রেফাতার সিয়ামের দাবি, এগুলো বাংলাদেশের সংসদ সদস্য আনারের শরীরের হাড়।

আরও পড়ুন

হরমুজে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন: দাবি আইআরজিসির

উল্লেখ্য, সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় ইতোমধ্যে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে দুই বাংলাদেশিকে। তাদের একজন সিয়াম অন্যজন জিহাদ হাওলাদার। এর আগে জিহাদকে সঙ্গে নিয়ে বেশ কয়েকবার ওই খালে অভিযান চালান সিআইডির তদন্তকারী কর্মকর্তারা। এক পর্যায়ে নৌবাহিনীর সদস্য, ডুবুরি নামিয়ে, জাল ফেলে তল্লাশি চালানো হলেও উল্লেখযোগ্য সাফল্য আসেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


অভিনেতা সোহেল খানের মৃত্যু
অভিনেতা সোহেল খানের মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:২২:১৫

আবারও বাড়ল র্স্বণের দাম, ভরি কত
আবারও বাড়ল র্স্বণের দাম, ভরি কত
২৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১১:৪০



টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
২৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:১৮