• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪৮:৪৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

পরকীয়া: এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান

১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৫:৪৬

পরকীয়া: এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: চীনা নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে ক্ষমা চাওয়ার পর বড় ধরনের আর্থিক ধাক্কা খেলেন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এই বিতর্ক ও শেয়ারবাজারে দরপতনের জেরে একদিনেই তাঁর সম্পদ কমেছে প্রায় ৯২ হাজার কোটি টাকা। এর ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় দুই ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছেন তিনি।

ফোর্বসের গত ৯ নভেম্বরের এক প্রতিবেদন অনুযায়ী, সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টাতেই জেনসেনের সম্পদ ১০৩০ কোটি ডলার কমে যায়। পরবর্তীতে অবশ্য ক্ষতির পরিমাণ কিছুটা কমে ৭৪০ কোটি ডলারে দাঁড়ায়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯২ হাজার কোটি টাকা।

এনভিডিয়ার শেয়ারের এই দরপতনের পেছনে জেনসেনের ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রধান কারণ হিসেবে সামনে এসেছে। গত রোববার কর্মীদের কাছে পাঠানো এক বিবৃতিতে ৬৩ বছর বয়সী জেনসেন এক চীনা নারী নির্বাহীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন। একইসঙ্গে নিজের আচরণের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি এ বিষয়ে তদন্তে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদির সঙ্গে জেলেনস্কির ফোনালাপ

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, অ্যালিস হুয়াং নামের ওই চীনা নারীর সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মার্কিন গোয়েন্দাদের ধারণা, ওই নারী চীনের পক্ষে তথ্য সংগ্রহে যুক্ত থাকতে পারেন এবং বিষয়টি নিয়ে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো তদন্তও করেছে।

অ্যালিসের সঙ্গে জেনসেনের সম্পর্ক ও সম্ভাব্য তথ্য পাচারের অভিযোগ ওঠার পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্বাধীন পরিচালকদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে কোম্পানির দাবি, জাতীয় নিরাপত্তা বা এনভিডিয়ার গোপনীয় তথ্যের কোনো ক্ষতি হয়েছে বলে তাদের কাছে মনে করার কারণ নেই।

এদিকে জেনসেনের সম্পদ হ্রাসের প্রভাবে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তাঁর অবস্থানে অবনতি ঘটেছে। ইতিপূর্বে তালিকার আট নম্বরে অবস্থান করলেও বর্তমানে তিনি দশ নম্বরে নেমে গেছেন। তাঁর এই অবনমনের ফলে তালিকায় ওয়ারেন বাফেট ও ল্যারি এলিসন তাঁর ওপরে উঠে এসেছেন।

আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

সূত্র: ফোর্বস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৯:৩৩







রাজধানীর ২ থানার ওসিকে বদলি
রাজধানীর ২ থানার ওসিকে বদলি
১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৬:০৮