• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:১৮:৩৫ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

রোমে গুলিবর্ষণে সাবেক বিএনপি নেতাসহ আহত ৩

১২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬:৪৩

রোমে গুলিবর্ষণে সাবেক বিএনপি নেতাসহ আহত ৩

ইতালি  প্রতিনিধি: ইতালির রাজধানী রোমের সংঘটিত এক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় তিনজন বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন ইতালিতে বিএনপি ইউনিটের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন (৪৫)। তিনি বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

Ad

১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত প্রায় ১১টা ৩০ মিনিটে তোর বেলা মোনাকা এলাকার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, মুখোশধারী একাধিক বন্দুকধারী হঠাৎ করে প্রতিষ্ঠানে ঢুকে নির্বিচারে গুলি চালায়। এতে রতনসহ হুমায়ুন কবীর ও মোহাম্মদ ইউনুস নামের দুই বাংলাদেশি আহত হন।

গুলিবিদ্ধদের মধ্যে কামরুজ্জামান রতনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। অন্য দু’জনের অবস্থা আপাতত স্থিতিশীল।

ইতালির বিএনপি নেতারা একে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন। তারা মনে করছেন, এটি ব্যক্তিগত শত্রুতা নয় বরং একটি সুপরিকল্পিত হত্যাচেষ্টা। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে চরম উদ্বেগ বিরাজ করছে।

বাংলাদেশ দূতাবাস, রোম ঘটনাটির প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে একটি সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা হবে।

রোম পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে ফরেনসিক টিম দিয়ে প্রমাণ সংগ্রহ করেছে। হামলাকারীদের সিসিটিভি ফুটেজ শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, হামলার কারণ উদঘাটন ও দায়ীদের শনাক্ত না করা পর্যন্ত তদন্ত অব্যাহত থাকবে।

রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর এ ধরনের সশস্ত্র হামলা সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। কমিউনিটি নেতারা ইতালির আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৬:৫২



১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:০৩


বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০:৩৬

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২০:২৯


সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:০৫



Follow Us