• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২০:৫৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

আমিরাতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

২ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৪০:৫৬

আমিরাতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে অপূর্ব উৎসবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নববর্ষ ২০২৫ সালকে বরণ করে নিয়েছে। দুবাইয়ে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছর বরণ করার জন্য আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠান।

বুর্জ খলিফা, ডাউনটাউন, দুবাই শপিং ফেস্টিভ্যাল, আটলান্টিস, দ্য পাম, বুর্জ আল আরব, ব্লুওয়াটার্স দ্বীপ, আবুধাবির ইয়াস দ্বীপ, আল মারিয়াহ দ্বীপ, সাদিয়াত বিচ ক্লাব, আবুধাবির আল ওয়াথবাত-সহ আমিরাতের বিভিন্ন প্রদেশে জমকালো আয়োজনের মাধ্যমে ২০২৫ সালকে বরণ করে নেন।

এদিকে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় বুর্জ খলিফার নির্মাতা প্রতিষ্ঠান ইমমার প্রপার্টিসের আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারী আঁতশবাজি দিয়ে জমকালো ভাবে উদ্দাম নৃত্যে ও সাম্বার তালে তালে স্বাগত জানানো হয় নতুন বছরকে।

আরও পড়ুন

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা

বিশ্বের সবচেয়ে উঁচু বুর্জ খলিফার সামনের বাঁধানো চত্বরে এ রাতে বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় ও অন্যান্য বিদেশি পর্যটক বসেন। সবার বসে থাকার কারণ ঘড়ির কাটা ১২টা হওয়ার জন্য। ঠিক যখন ১২টা, তখন সেখানে মিউজিকের পানি সুরের তালে তালে অপার্থিব সব বর্ণ ধারণ করে নাচতে শুরু করে।

মানুষের তৈরি সবচেয়ে বড় দ্বীপটিও দুবাইয়ে। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরও দুবাইতে। এবার নববর্ষ উদযাপনে মনে হয় আরেকটি রেকর্ড করে নিল শহরটি। পাম জুমেইরাহ ও দ্য ওয়ার্ল্ড’ এই দুটি দ্বীপের আকাশে দেখা গেছে আতশবাজির খেলা।

নববর্ষ উপলক্ষে ১ জানুয়ারি এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। আমিরাতের সব কটি শহরকে নববর্ষ উপলক্ষে সাজানো হয়েছে অনন্যরূপে। দুবাই শহরের প্রধান প্রধান সড়ক, সুউচ্চ বিল্ডিং ও বিশেষ স্থান গুলোতে বেলুন আর হরেক রকম বাতি দিয়ে সাজানো হয়। অন্যদিকে, বড় বড় শপিং মলগুলোতে দিবসটি উপলক্ষে উৎসবের আমেজ ছিল লক্ষ্যণীয়। আর এসব আয়োজন করা হচ্ছে বিদেশি পর্যটকদের আকর্ষণ করার জন্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬