• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:০৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মোটরসাইকেলে ওমরাহ পালন করতে যাওয়া বাংলাদেশি দম্পতি এখন আমিরাতে

৩ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৫০:১৬

মোটরসাইকেলে ওমরাহ পালন করতে যাওয়া বাংলাদেশি দম্পতি এখন আমিরাতে

আমিরাত প্রতিনিধি: বাংলাদেশের চট্টগ্রাম থেকে মোটরসাইকেলযোগে ওমরাহ পালন করতে যাওয়া ভ্রমণপ্রিয় তরুণ মাসদাক চৌধুরী এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। সফর সঙ্গী হিসেবে সাথে আছেন তাঁর সহধর্মিণী মালিহা।

৮টি দেশের প্রায় ১৩ হাজার কিলোমিটারেরও বেশি দুর্গম পথ পাড়ি দিয়ে ১৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান তিনি।

গত ১১ আগস্ট চট্টগ্রাম থেকে ওমরাহর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মাসদাক দম্পতি।

আরও পড়ুন

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতায় পৌঁছান মাসদাক চৌধুরী। তিনি যাত্রা পথে ভারতে ১৪ দিন, পাকিস্তানে ২৬ দিন, আফগানিস্তানে ১২ দিন, তাজিকিস্তানে ১১ দিন, উজবেকিস্তানে ৪ দিন, ইরানে ২৬ দিন অতিবাহিত করে বর্তমানে আরব আমিরাতে আছেন ১৮ দিন ধরে।

প্রতিটি দেশ তিনি সড়ক পথে পাড়ি দিলেও কেবল আরব দেশে সড়ক সুবিধা না থাকায় পানিপথ ব্যবহার করতে হয়েছে মোটর সাইকেল পারাপারে। তিনিই প্রথম বাইক রাইডার, যিনি দেশ থেকে এতদূর পথ মোটর বাইক নিয়ে পাড়ি দিলেন।

তবে তিনি ২০১৯ সালেও ওমরার উদ্দ্যেশ্যে একা বের হয়েছিলেন মাসদাক। সে সময় করোনায় বর্ডারে বাঁধার কারণে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও দুবাই থেকে দেশে ফিরতে হয়েছিল তাকে।

আরও পড়ুন

রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত বাংলাদেশির পরিচয় জানা গেছে

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট বুড়িশ্চর এলাকার মুহাম্মদ মুহিউদ্দিন চৌধুরীর ছেলে মুহাম্মদ মাসদাক চৌধুরী। দুই ভাই, তিন বোনের মধ্যে তিনি মেঝ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০