• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ রাত ১০:১৭:৫৩ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

মেডিকেল কলেজে জিয়া ও খালেদা জীবনীসহ ৩ বই রাখার আদেশ বাতিল

২৯ অক্টোবর ২০২৬ রাত ০৯:০৬:৪৯

মেডিকেল কলেজে জিয়া ও খালেদা জীবনীসহ ৩ বই রাখার আদেশ বাতিল

অনলাইন ডেস্ক: জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা দুটি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি বইসহ মোট তিনটি বই দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের লাইব্রেরিতে রাখার আগের নির্দেশনা বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বই তিনটি হলো, মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’, এবং তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’। বই তিনটির মোট মূল্য ৪ হাজার ৭০০ টাকা।

সরকারি নথি অনুযায়ী, গত ১৮ অক্টোবর আগের দেওয়া আদেশটি বাতিল করে স্বাস্থ্যসেবা বিভাগ। এর আগে ২৭ সেপ্টেম্বর ওই নির্দেশনা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকটি সংবাদমাধ্যমে নির্দেশনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। পরে এ উদ্যোগ নিয়ে সমালোচনা শুরু হয়। বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর মন্ত্রণালয় আগের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

আগের আদেশে স্বাস্থ্যসেবা বিভাগের অধীন সব সংস্থার প্রধানকে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের লাইব্রেরিতে বইগুলো কেনা ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। বইগুলোর প্রকাশক জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা গত ২৩ আগস্ট স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিতের কাছে একটি আবেদন জমা দেয়। এর পরিপ্রেক্ষিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল।

আবেদনপত্রে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার জহির দীপ্তি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ঐতিহাসিক দলিল হিসেবে বইগুলোর উল্লেখ করেন। তিনি সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের গ্রন্থাগারের জন্য বইগুলোর কপি কিনে সংরক্ষণের অনুরোধ জানান।

আরও পড়ুন

তাহসিফের নাক দিয়ে বের হয়েছিল রক্ত, পেট ছিল ফোলা: সুরতহাল প্রতিবেদন

চিঠিতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, চিকিৎসক, নার্স, মেডিকেল শিক্ষার্থী, স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষ এবং সচেতন নাগরিকদের জন্য বইগুলো সময়োপযোগী গুরুত্বপূর্ণ দলিল।’

এ বছরের শুরুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও একই ধরনের সিদ্ধান্ত প্রত্যাহার করেছিল। গত ৩ জুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে বই তিনটি রাখার ব্যবস্থা নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে ৬ জুলাই ওই সিদ্ধান্ত বাতিল করা হয়।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪





তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:২৯