স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠেছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে আয়োজিত এই অনুষ্ঠানে পারফর্ম করেন বিশ্বসংগীতের তারকা শাকিরা। তবে তার পারফরম্যান্সের চেয়েও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক চমকপ্রদ বিতর্ক—সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, মঞ্চে উপস্থিত শাকিরা ‘আসল’ নন, বরং কোনো ‘বডি ডাবল’ বা অনুকরণকারী।
থিম সং ‘দাই দাই’ পরিবেশনের সময় নাইজেরিয়ান তারকা বার্না বয়ের সঙ্গে মঞ্চ মাতান ৪৯ বছর বয়সী এই কলম্বিয়ান শিল্পী। কিন্তু পারফরম্যান্স শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়।
অনুষ্ঠানে শাকিরাকে দেখা যায় হলুদ পোশাক, সাদা শর্টস ও প্ল্যাটফর্ম স্নিকার্স পরে। তার চিরচেনা স্বর্ণালী চুলের বদলে হালকা স্ট্রবেরি রেড হেয়ার কালার এবং চোখে বড় কালো সানগ্লাস—এই লুকই সন্দেহের জন্ম দেয় ভক্তদের মধ্যে। অনেকেই তার মুখাবয়ব ও শারীরিক ভাষায় অস্বাভাবিক পরিবর্তনের অভিযোগ তোলেন।
সামাজিক মাধ্যমে একাধিক ব্যবহারকারী লেখেন, ‘এটা কি সত্যিই শাকিরা?’ আবার কেউ মন্তব্য করেন, ‘মনে হচ্ছে এটি শাকিরার কোনো ইমপার্সনেটর।’ অনেকেই দাবি করেন, মঞ্চে দেখা পারফরমারের সঙ্গে শাকিরার স্বাভাবিক স্টেজ মুভমেন্ট ও এক্সপ্রেশনের মিল ছিল না।
তবে এসব বিতর্কের বাইরে শাকিরার এই পারফরম্যান্সকে অনেকে তার ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেও দেখছেন। সাবেক ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর এটি তার প্রথম বড় বৈশ্বিক পারফরম্যান্স। ‘দাই দাই’ গানের কথায় উঠে এসেছে ভেঙে পড়া থেকে আবারও শক্ত হয়ে ওঠার গল্প।
এক সাক্ষাৎকারে শাকিরা বলেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষকে নতুনভাবে গড়ে তোলে। যারা কষ্ট দেয়, তারাও এক অর্থে জীবনের শিক্ষার অংশ—এমন উপলব্ধির কথাও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available