• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:১৬:০০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

নতুন কুঁড়ি

খুলনাকে হারিয়ে ফাইনালে রাজশাহী

২৫ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৭:৩৫

খুলনাকে হারিয়ে ফাইনালে রাজশাহী

স্পোর্টস ডেস্ক: নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার মেয়েদের ফুটবল বিভাগে সেমিফাইনালে দুর্দান্ত জয় নিয়ে ফাইনালে উঠে গেছে রাজশাহী অঞ্চল। রোমাঞ্চকর সেমিফাইনালে খুলনা অঞ্চলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে রাজশাহী।

২৫ জুলাই শনিবার ম্যাচের শুরু থেকেই দুই দলের ফুটবলাররা আক্রমণ-প্রতিআক্রমণে গোলের সুযোগ তৈরির চেষ্টা চালায়। তবে প্রথমার্ধে কোনো দলই প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে না পারায় গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দলের খেলোয়াড়রা।

দ্বিতীয়ার্ধে মাঠের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় রাজশাহী অঞ্চল। আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের ৫৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। চমৎকার এক যৌথ আক্রমণের মধ্য দিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ফারিহা।

রাজশাহীর হয়ে দুটি গোল করেন মেহেরুন (বামে) ও ফারিহা (ডানে)

পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায় খুলনা। তবে রাজশাহীর সুসংগঠিত রক্ষণের সামনে তাদের সব আক্রমণ প্রতিহত হয়ে যায়। 

নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত সময়ে (ইনজুরি টাইম) খুলনার ঘুরে দাঁড়ানোর আশা একবারে শেষ করে দেন জিন্নাত মেহেরুন। তার দর্শনীয় গোল রাজশাহীর ২-০ ব্যবধানের জয় ও ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭