• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:৪৯:২০ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

তিউনিশিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা সুইডেনের

১৫ জুন ২০২৬ সকাল ১০:১২:১৭

তিউনিশিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা সুইডেনের

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে তিউনিসিয়াকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ 'এফ'-এ উড়ন্ত সূচনা করেছে সুইডেন। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সুইডিশদের দাপুটে পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।

সুইডেনের হয়ে ইয়াসিন আইয়ারি দুটি গোল করেন। এছাড়া আলেক্সান্ডার ইসাক , ভিক্টর গিওকেরেস এবং ম্যাথিয়াস সভানবার্গ একটি করে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

৪২তম মিনিটে তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ওমর রিকিক।

এই জয়ের ফলে গ্রুপ 'এফ'-এ সুইডেন পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে উঠে এসেছে। অন্যদিকে, তিউনিসিয়ার জন্য সামনের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই গ্রুপে জাপান এবং নেদারল্যান্ডসও রয়েছে, ফলে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই এখন উত্তেজনার পারদ ছড়াচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৫:১৯:৪৫