• ঢাকা
  • |
  • সোমবার ১লা আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:২৭:৪৮ (15-Jun-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপে ফের 'সেভেন আপ' কাণ্ড জার্মানির

১৫ জুন ২০২৬ সকাল ০৯:০৯:৪২

বিশ্বকাপে ফের 'সেভেন আপ' কাণ্ড জার্মানির

অনলাইন ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে একবার ৭-১ ব্যবধানে হারিয়েছিল জার্মানরা। ১২ বছর বাদে আবারও একই স্কোরবোর্ড ফিরিয়ে আনলো কিমিখ বাহিনী। ২০২৬ আসরে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে একই ব্যবধানে হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১৪ জুন রোববার যুক্তরাষ্ট্রের হিউস্টনে হাভার্টজের জোড়া গোলের সঙ্গে ভিন্ন পাঁচ জার্মান ফুটবল স্কোরবোর্ডে নাম তোলেন। সেবার জোড়া গোল পেয়েছিলেন ক্রুস ও শুরলে।

বাংলাদেশের অনেক ফুটবল সমর্থকের ভাষায় , ‘সেভেন আপ' কাণ্ড বলতে জার্মানির বিপক্ষে ব্রাজিলের এই ৭ গোলের ঘটনাকেই বোঝায়। সেই 'সেভেন আপ'-এর স্মৃতি আরও একবার যেন এই ম্যাচেই মনে করিয়ে দিল জার্মানরা।

উল্লেখ্য, আগামী ২১ জুন শনিবার আইভরি কোস্টের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জার্মানি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত ২টায়।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত
দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত
১৫ জুন ২০২৬ সকাল ১১:৩২:১৬






Follow Us