• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:২০:১৫ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

আমের মুকুলের ঘ্রাণে প্রাণবন্ত নাঙ্গলকোট

৫ মার্চ ২০২৬ সকাল ১০:৫০:১৫

আমের মুকুলের ঘ্রাণে প্রাণবন্ত নাঙ্গলকোট

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: শীতের শেষে এখন বইছে বসন্তের মিষ্টি হাওয়া। আমগাছের ডালে ডালে ফুটেছে মুকুল। সেই মুকুলের ঘ্রাণে প্রাণবন্ত হয়ে উঠেছে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা।

সকাল-বিকেল হালকা বাতাসে ভেসে আসা মিষ্টি সুবাস, যেন জানিয়ে দিচ্ছে— এসে গেছে ফলের মৌসুম।

Ad
Ad

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, বাগান ও বসতবাড়ির আঙিনায় থাকা আমগাছগুলোতে থোকায় থোকায় মুকুল। কৃষকেরা বলছেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলও হয়েছে বেশ ভালো। যদি প্রাকৃতিক দুর্যোগ না আসে, তবে ফলন ভালো হওয়ার আশাও করছেন তারা।

Ad

স্থানীয়রা জানান, মুকুলের এই সময়টা তাদের কাছে বিশেষ আনন্দের। বিকেলে গ্রামীণ পথ ধরে হাঁটলেই পাওয়া যায় মন ভরানো ঘ্রাণ। মৌমাছির গুঞ্জন আর পাখির ডাক মিলিয়ে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো এলাকায়।

উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, মুকুলের সময় গাছের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগবালাই থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে চাষিদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ঈদে টানা ৭ দিনের ছুটি
ঈদে টানা ৭ দিনের ছুটি
৫ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৬:১৭






Follow Us