• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:৩৬:৩২ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

বৈসাবিকে ঘিরে খাগড়াছড়িতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী শুরু

১ এপ্রিল ২০২৪ সকাল ০৯:২৪:০৪

বৈসাবিকে ঘিরে খাগড়াছড়িতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলায় শুরু হলো ১০ দিনব্যাপী স্থানীয় নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী। পাহাড়জুড়ে প্রাণের বৈসাবি উৎসব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিঝু উৎসবকে একত্রে বলা হয় বৈসাবি।

এ বৈসাবিকে সামনে রেখে খাগড়াছড়িতে স্থানীয় নারী উদ্যোক্তাদের সমন্বয়ে পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা শুরু হয়েছে শহীদ কাদের সড়ক খাগড়াছড়ি অরুনিমা কমিউনিটি সেন্টারে। খাগড়াছড়ি পার্বত্য এলাকার স্থানীয় পাহাড়ি নৃ-গোষ্ঠির সদস্যদের হাতে তৈরি পোশাক ও হস্তশিল্পে সাজানো হয়েছে দোকানগুলো। এখানকার প্রতিটি দোকানেরই নিজস্ব কিছু পণ্য রয়েছে। সেগুলো তারা নিজেরাই তৈরি করেছেন।

২৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এ সময় জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা শহরস্থ অরুনিমা কমিউনিটি সেন্টারে খাগড়াছড়ির নারী উদ্যোক্তাদের উদ্যোগে পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত এই পণ্য প্রদর্শনী চলবে।

মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পোশাক, ছোট-বড় বিভিন্ন ধরনের শাল, থ্রি-পিস, ফতুয়া, বাচ্চাদের বিভিন্ন স্টাইলের জামাকাপড়ের ছড়াছড়ি দোকানগুলোতে। এছাড়া রয়েছে হাতে তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ ও খেলনা। খাদ্য ও নানান ধরনের পণ্য পাওয়া যাচ্ছে মেলায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১