• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৮:৫৫ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

বিজয়–তৃষার সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন

২৪ জুন ২০২৬ বিকাল ০৫:০৯:০৭

বিজয়–তৃষার সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় থালাপতি ও তৃষা কৃষ্ণাকে ঘিরে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করলেও ব্যক্তিগত সম্পর্ক নিয়েও ভক্তদের মধ্যে আগ্রহ দীর্ঘদিনের।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তৃষা কৃষ্ণার একটি ইনস্টাগ্রাম পোস্টকে ঘিরে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। সেখানে বিজয়ের কেক কাটার একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘যে মানুষটি সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।’

গত ২২ জুন বিজয় থালাপতির জন্মদিনে তৃষার পক্ষ থেকে প্রকাশ্যে কোনো শুভেচ্ছা বার্তা না থাকায় তাদের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে একদিন পর প্রকাশিত এই পোস্ট সেই গুঞ্জনের অনেকটাই অবসান ঘটিয়েছে বলে মনে করছেন ভক্তরা।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি দাবি ছড়িয়ে পড়ে যে, তৃষা নাকি ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করেছেন। তবে ভক্তদের একটি অংশের দাবি, তৃষা কখনোই বিজয়কে ফলো করতেন না। ফলে আনফলো করার প্রশ্নই আসে না এ নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে।

এদিকে তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের সক্রিয় হওয়ার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা সামনে আসছে। এর আগে তার ২৭ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের গুঞ্জন এবং তৃষার নাম জড়িয়ে পড়লেও সংশ্লিষ্ট কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ওপিটিএমএস চালু: পেনশন নিয়ে বড় সুখবর
ওপিটিএমএস চালু: পেনশন নিয়ে বড় সুখবর
২৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৩৪






বিজয়–তৃষার সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
বিজয়–তৃষার সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
২৪ জুন ২০২৬ বিকাল ০৫:০৯:০৭



Follow Us