• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ রাত ০৯:২২:৫২ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা

১৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:২৭

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা

বিনোদন প্রতিবেদক: বলিউড তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোন আবারও বাবা-মা হতে চলেছেন।

১৯ এপ্রিল রোববার সকালে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টের মাধ্যমে সুখবরটি জানান তারা।

Ad
Ad

গত কয়েকদিন ধরেই দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল বলিউডে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে দম্পতি বিষয়টি নিশ্চিত করলেন।

Ad

শেয়ার করা ছবিতে দেখা যায়, তাদের কন্যা দুয়া হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট ধরে রয়েছে, যা নতুন অতিথি আগমনের ইঙ্গিত দেয়।

দীর্ঘ ১৪ বছরের প্রেমের পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। ২০২৪ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান দুয়া। এবার সেই পরিবারে যুক্ত হতে যাচ্ছে আরও এক নতুন সদস্য।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। ভক্তদের পাশাপাশি বলিউডের সহকর্মীরাও দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা
দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা
১৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:২৭



Follow Us