• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:২১:৫৪ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

নজরুল উৎসবে অংশ নিতে ঢাকায় বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী

২৯ জুলাই ২০২৬ দুপুর ০১:২১:২৪

নজরুল উৎসবে অংশ নিতে ঢাকায় বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী

বিনোদন ডেস্ক: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব ২০২৬-এ অংশগ্রহণ উপলক্ষে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী। তাঁর বাংলাদেশ সফর উপলক্ষে আর্টিস্ট ক্লাব আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে।

অনুষ্ঠানে সুমনা চ্যাটার্জী কাজী নজরুল ইসলামের কালজয়ী গান পরিবেশনের পাশাপাশি কিংবদন্তি শিল্পী আরতি মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকরের জনপ্রিয় গান পরিবেশন করবেন।

আসামের শিলচরে জন্মগ্রহণকারী সুমনা চ্যাটার্জী শৈশব থেকেই সঙ্গীতচর্চার সঙ্গে যুক্ত। তাঁর সঙ্গীতজীবনের হাতেখড়ি হয় পারিবারিক পরিবেশে। পরবর্তীতে তিনি কলকাতায় এসে প্রখ্যাত সঙ্গীতগুরুদের কাছে তালিম গ্রহণ করেন এবং নজরুল সঙ্গীত, আধুনিক বাংলা গান ও বাংলা চলচ্চিত্রের গানে নিজস্ব স্বকীয়তা গড়ে তোলেন।

২০০৫ সালে একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো-এর মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এরপর থেকে ভারত ও বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক উৎসব, মঞ্চানুষ্ঠান এবং আন্তর্জাতিক পরিবেশনায় নিয়মিত অংশগ্রহণ করে শ্রোতাদের প্রশংসা অর্জন করেছেন। সুর, কণ্ঠের মাধুর্য ও আবেগঘন পরিবেশনার জন্য তিনি দুই বাংলার সঙ্গীতপ্রেমীদের কাছে সমানভাবে সমাদৃত।

আর্টিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সঙ্গীত সন্ধ্যা দুই বাংলার সাংস্কৃতিক সম্প্রীতি ও বাংলা গানের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪০:১৭

গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:২২:৩৫





দেশের ৯ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস
দেশের ৯ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস
২৯ জুলাই ২০২৬ দুপুর ১২:৩৫:০৫


Follow Us