• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:০২:০৪ (20-Aug-2026)
  • - ৩৩° সে:

আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো: অভিনেত্রী স্পর্শিয়া

২০ আগস্ট ২০২৬ দুপুর ০২:১৬:৪০

আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো: অভিনেত্রী স্পর্শিয়া

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। বর্তমানে তিনি রয়েছেন আমেরিকায়। সেখান থেকেও প্রায়ই শেয়ার করছেন বিভিন্ন মুহূর্ত আর ভাবনা।

২০ আগস্ট বৃহস্পতিবার একটি ছবি পোস্ট করেছেন স্পর্শিয়া। তাতে দেখা যায়, একটি সোফায় বসে আছেন তিনি; পরনে লাল টপ আর বাদামি প্যান্ট। মুখে রয়েছে চিরচেনা সেই মিষ্টি হাসি।

এই ছবির সঙ্গে নিজের একটি ভাবনাও শেয়ার করলেন ‘কাঠবিড়ালী’ অভিনেত্রী। সেটা এরকম, “তারা বলে, ‘ঝাঁপ দেওয়ার আগে দু’বার ভাবো।’ আমি বলি, আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো।”

বাংলায় যুগ যুগ ধরে প্রচলিত রয়েছে একটি প্রবাদ ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’। এর মানে হলো, কোনো কাজ করার আগেই ভালো-মন্দ ভেবে নেওয়া উচিৎ। কেননা কাজ করে ফেলার পর আর ভেবে কিছুই করা সম্ভব হয় না। তবে স্পর্শিয়ার পোস্টের মন্তব্য থেকে আঁচ করা যায়, তিনি একটু ভিন্নভাবেই ভাবেন। জীবনের অনিশ্চিত রোমাঞ্চকে অনুভব করতেই বেশি ভালোবাসেন তিনি।

আমেরিকার নিউ ইয়র্কে স্পর্শিয়ার পরিবার থাকে। তাই বছরের বড় একটি অংশ সেখানেই কাটান অভিনেত্রী। কদিন আগে সেখানকার একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দেখেছেন; জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। এরপর গেরছেন নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে, দেখেছেন মার্থা গ্রাহামের এক্সিবিশন। ভ্রমণ আর শিল্পের নানা দিক অনুভবের মধ্য দিয়েই কাটছে তার প্রবাসজীবন।

প্রসঙ্গত, স্পর্শিয়াকে এখন দেখা যাচ্ছে কাজল আরেফিন অমির ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ। এতে তার সঙ্গে আছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
২০ আগস্ট ২০২৬ বিকাল ০৩:০০:৪৯




রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু
২০ আগস্ট ২০২৬ দুপুর ০২:২৩:৩২