• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ দুপুর ০২:৩৫:০৫ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

গেম অব থ্রোনস খ্যাত তারকা মাইকেল প্যাট্রিক আর নেই

১০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০৪:২০

গেম অব থ্রোনস খ্যাত তারকা মাইকেল প্যাট্রিক আর নেই

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ গেম অব থ্রোনস এ অভিনয়ের মাধ্যমে পরিচিত আইরিশ অভিনেতা মাইকেল প্যাট্রিক আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।

৭ এপ্রিল মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের একটি হসপিসে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Ad
Ad

অভিনেতার স্ত্রী নাওমি শিহান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এক আবেগঘন পোস্টে তিনি জানান, বিরল স্নায়বিক রোগ মোটর নিউরন ডিজিজের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর চিরবিদায় নিয়েছেন মাইকেল।

Ad

গেম অব থ্রোনসে, ব্রাদারহুড উইদাউট ব্যানার্সের সদস্য হিসেবে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। ছোট চরিত্র হলেও তার অভিনয় তাকে আলাদা পরিচিতি এনে দেয়।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন মাইকেল প্যাট্রিক। অস্কারজয়ী চলচ্চিত্র বেলফাস্ট ছাড়াও ‘ব্লু লাইটস’ ও ‘মাই লেফট নাট এর মতো টেলিভিশন শো এবং থিয়েটারে নিয়মিত অভিনয় করেছেন তিনি।

চিকিৎসকদের মতে, ২০২৩ সালে তার শরীরে ধরা পড়া মোটর নিউরন ডিজিজ একটি বিরল ও জটিল রোগ। এতে আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে শরীরের পেশি নিয়ন্ত্রণ, চলাফেরা এবং কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। শেষ পর্যায়ে শ্বাস-প্রশ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ে।

মাইকেল প্যাট্রিকের অকাল মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জে প্রথমবার পালিত হলো বিঝু উৎসব
নারায়ণগঞ্জে প্রথমবার পালিত হলো বিঝু উৎসব
১২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২১:০৭



শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
১২ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৭:৩৭







Follow Us