• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৪৪:১৩ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

মুক্তির আগেই অনিশ্চয়তা, ভারতে নিষিদ্ধ হবে ফওয়াদ-মাহিরার সিরিজ?

২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০:২৭

মুক্তির আগেই অনিশ্চয়তা, ভারতে নিষিদ্ধ হবে ফওয়াদ-মাহিরার সিরিজ?
ফওয়াদের সিরিজের উপর নিষেধাজ্ঞার দাবি। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: নেটফ্লিক্সে এবার পাকিস্তানি তারকাদের মিলনমেলা! একই সিরিজে দেখা যাবে ফওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ ও হানিয়া আমিরের মতো জনপ্রিয় মুখ। আগামী ৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে নতুন সিরিজ ‘জো বাচে হ্যাঁয় সাঙ্গ সামেট লো’। তবে পাকিস্তানের এই নির্মাণগুলো কি ভারতের দর্শকেরা দেখতে পারবেন? নাকি রাজনৈতিক টানাপোড়েনে আটকে যাবে এর প্রদর্শন?

ফরহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত এই ওয়েব ড্রামায় অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় তারকারা। মোমিনা দুরেইদের পরিচালনা ও প্রযোজনায় নির্মিত গল্পটিতে উঠে আসবে প্রেম, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সংঘাত এবং মানসিক ক্ষত কাটিয়ে ওঠার লড়াই। ইতালির মনোরম প্রেক্ষাপটে হার্ভার্ডের আইনের ছাত্র সিকান্দর ও প্রতিভাবান শিল্পী লিজার পরিচয় থেকে শুরু হবে কাহিনি।

৩ প্রজন্মের ৬টি প্রেমের গল্প ঘিরে আবর্তিত হবে সিরিজটির মূল ভাবনা।

আরও পড়ুন

মিস ইউনিভার্স ২০২৬ হলেন জেনিফার ব্যারেটো

এদিকে ভারতীয় দর্শকদের জন্য তৈরি হয়েছে অনিশ্চয়তা। ২০২৫ সালের মে মাসে ভারত সরকার দেশটির ওটিটি প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানে নির্মিত ওয়েব সিরিজ, সিনেমা, গানসহ বিভিন্ন ধরনের কনটেন্ট সম্প্রচার বন্ধের পরামর্শ দিয়েছিল। ফলে ভারতে সিরিজটি মুক্তি পাবে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নেটফ্লিক্স। সূত্র: আনন্দবাজার

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৭ জেলায় নতুন পুলিশ সুপার
৭ জেলায় নতুন পুলিশ সুপার
২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৯:২৪




চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫১:২৫



সারাদেশে যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
সারাদেশে যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৭:১৫