• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫০:২৬ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার

২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৪৪

লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার

বিনোদন ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লিভ-ইন ও বিয়ে নিয়ে হয়রানির অভিযোগে ‘মহাভারত’খ্যাত অভিনেতা সৌরভ গুরজারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক নারী। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১৫ আগস্ট, ওই নারী সাইবারাবাদের গাচিবোলি থানায় অভিযোগ দায়ের করেন। গাচিবোলি পুলিশ মামলা রেজিস্ট্রি করেছে এবং তদন্ত শুরু করেছে। মুম্বাই বিমানবন্দর থেকে সৌরভকে গ্রেফতার করে হায়দরাবাদে নিয়ে যায় পুলিশ। তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে ইনস্টাগ্রামে সৌরভ গুরজারের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালের ২৫ ডিসেম্বর প্রথমবার তারা দেখা করেন। তখন সৌরভ তাকে বিয়ের আশ্বাস দেন এবং স্ত্রীর অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সৌরভের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন ওই নারী। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রে থাকাকালীন এবং ভারতে ফিরে আসার পরও দুজন একসঙ্গে বসবাস করেছেন। ওই নারীকে যুক্তরাষ্ট্রের চাকরি ছেড়ে দিতেও রাজি করান সৌরভ। একসঙ্গে ব্যবসা শুরুর প্রতিশ্রুতিও দেন এই অভিনেতা।

সৌরভের হয়রানির কারণে নিজের ক্যারিয়ারেও মনোযোগ দিতে পারেননি ওই নারী। যখনই বিয়ের বিষয়ে সৌরভকে প্রশ্ন করতেন, তখনই সৌরভ তার ফোন নম্বর ব্লক করে দিতেন এবং তার সঙ্গে দূরত্ব তৈরি করতেন বলেও ওই নারীর অভিযোগ।

২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সৌরভ ওই নারীর সঙ্গে ছিলেন। হায়দরাবাদে দুজন একসঙ্গে থাকার পর একদিন তাকে কিছু না জানিয়েই সৌরভ চলে যান বলেও অভিযোগ ওই নারীর।  

২০১৩ সালে টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন সৌরভ গুরজার। স্টার প্লাসের ‘মহাভারত’ ধারাবাহিকে ‘ভীম’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। ২০১৩ থেকে ২০১৪ সাল প্রচার হয় ধারাবাহিকটি।  

২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ‘সংকটমোচন মহাবলী হনুমান’ ধারাবাহিকে ‘রাবণ’ ও ‘বালি’ চরিত্রে অভিনয় করেন সৌরভ। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। তিন বছরের বিরতি নিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে ফের টেলিভিশনে ফিরেন সৌরভ। কালার্স টিভির ‘শিব শক্তি—তপ ত্যাগ তাণ্ডব’ ধারাবাহিকে ‘স্বার্থ’ চরিত্রে অভিনয় করেন তিনি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২৩ সেপ্টেম্বর যাদের ছুটি, পাবেন না যারা
২৩ সেপ্টেম্বর যাদের ছুটি, পাবেন না যারা
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:৪০


নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:১৫



লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৪৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৬


শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৫৭

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৯