• ঢাকা
  • |
  • সোমবার ২০শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:০৮:০৫ (05-Oct-2026)
  • - ৩৩° সে:

হ্যারি স্টাইলস ও জো ক্রাভিটজের বাগদান নিয়ে আলোচনা তুঙ্গে

২৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০২

হ্যারি স্টাইলস ও জো ক্রাভিটজের বাগদান নিয়ে আলোচনা তুঙ্গে

বিনোদন ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগদান সারলেন ব্রিটিশ গায়ক হ্যারি স্টাইলস ও হলিউড অভিনেত্রী জো ক্রাভিটজ এমন গুঞ্জনে সরগরম আন্তর্জাতিক শোবিজ অঙ্গন। দীর্ঘদিনের গোপন সম্পর্কের পর এই জুটি শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন বলেও আলোচনা চলছে।

গত প্রায় আট মাস ধরে তাদের সম্পর্ক নিয়ে বিনোদন দুনিয়ায় নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। ২০২৫ সালের আগস্টে ইতালির রোমে প্রথম তাদের একসঙ্গে দেখা যায়। এরপর লন্ডনের বিভিন্ন স্থানে ঘনিষ্ঠভাবে উপস্থিত হতে দেখা গেলেও সম্পর্ক নিয়ে এতদিন প্রকাশ্যে কিছু বলেননি তারা।

সম্প্রতি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে জো ক্রাভিটজের আঙুলে দেখা যাওয়া একটি হীরার আংটি। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের দাবি, আংটির মূল্য প্রায় ৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৩০ লাখ টাকার সমান। নেটিজেনদের অনেকেই এটিকে এনগেজমেন্ট রিং বলেই মনে করছেন।

এছাড়া গুঞ্জন রয়েছে, হ্যারি স্টাইলস ইতোমধ্যে জো-র বাবা, সংগীতশিল্পী লেনি ক্রাভিটজের সম্মতিও পেয়েছেন। ফলে শিগগিরই তাদের বিয়ের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে বাগদান বা আংটি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই দুই তারকা। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমের একাংশের দাবি, গোপনেই বাগদান সম্পন্ন করেছেন তারা।

এদিকে এই খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই নতুন বিতর্কের জন্ম দেন জো ক্রাভিটজের সাবেক বাগদত্তা চ্যানিং ট্যাটাম। সামাজিক মাধ্যমে তার শেয়ার করা একটি রহস্যময় কবিতা ভক্তদের মধ্যে নতুন জল্পনার সৃষ্টি করেছে। তবে সব বিতর্ক ছাপিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হ্যারি-জো জুটির কথিত বাগদান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
৫ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১৮:৫৫


আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত
আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত
৫ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩১:৪৭



দেশের বাজারে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
৫ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০০:৫২