• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:০৪:০৫ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয়: জাহ্নবী কাপুর

২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২৮:৫৩

হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয়: জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর যে প্রেমে আছেন, তা পুরনো খবর। তার প্রেমিক শিখর পাহাড়িয়া। সরাসরি স্বীকার না করলেও তারা নানা সময়ে প্রেমের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এবার তো একেবারে স্পষ্টভাবেই স্বীকার করে নিলেন।

করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এসে জাহ্নবী খুলে দিলেন ব্যক্তিজীবনের খতিয়ান। তাকে করণ জিজ্ঞেস করেন, শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন কিনা। রাখঢাক না করেই জাহ্নবী বলে দেন, ‘হ্যাঁ, করছি।’

তবে প্রেম নিয়ে বেশি কিছু বলতেও চান না অভিনেত্রী। তার ভাষ্য, ‘ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত খোলামেলা হতে চাই না ঠিকই, আবার সব কিছু গোপন রাখার জন্য এত রাখঢাক করারও কোনো মানে হয় না। সম্পর্ক নিয়ে সব সময় লুকোছাপা করা বিরক্তিকর।’

আরও পড়ুন

ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’

জাহ্নবী মনে করেন, শিখর তার জীবনের শেষ ঠিকানা। প্রেমিকের প্রশংসা করে অভিনেত্রী বলেন, ‘আমার মায়ের (শ্রীদেবী) মৃত্যুর খবর শুনে শিখর লন্ডন থেকে মুম্বাইয়ে চলে এসেছিল। সেই সময় এক সেমিস্টার পরীক্ষাও দিতে পারেনি সে। আমার কাছাকাছি থাকার জন্য এক বন্ধুর বাড়িতে উঠেছিল। যেন আমার যেকোনো প্রয়োজনে পাশে থাকতে পারে।’

প্রেম তো চলছে, বিয়েটা কবে? স্বাভাবিকভাবে এ প্রশ্নটাও চলে আসে। জাহ্নবী সাফ বলে দিলেন, ‘আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। আপাতত আমরা বেশ ভালো আছি।’

অভিনয়ে জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে তেলুগু সিনেমা ‘পেড্ডি’তে। রাম চরণের সঙ্গে সিনেমাটি সাড়া জাগাতে পারেনি। তাছাড়া সিনেমায় তার উপস্থিতি নিয়েও হয়েছে বিস্তর সমালোচনা। জাহ্নবীকে ‘সেক্স সিম্বল’ হিসেবে উপস্থাপন করার কারণে বিতর্ক হয়েছিল।

আরও পড়ুন

সেন্সর সনদ মেলেনি, অনিশ্চিত সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি

বর্তমানে জাহ্নবীর হাতে রয়েছে ‘লাগ যা গলে’, ‘রাকা’ ও নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমা। সবমিলিয়ে কাজে দারুণ ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭২ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭২ বাংলাদেশি
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪১:১৪






অনলাইনে পণ্য কিনে প্রতারিত হলে করণীয়
অনলাইনে পণ্য কিনে প্রতারিত হলে করণীয়
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৩৬:৩৮