• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৫:০৫ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

নিলয়কে বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শি

১২ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:১৯:৪৬

নিলয়কে বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শি

বিনোদন ডেস্ক: রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’-এর মাধ্যমে আলোচনায় আসেন সাবরিনা পড়শী। গানের জগতে তার পথচলা শুরু হয়েছিল সেখান থেকেই। এখন গানের ব্যস্ততা তাকে ঘিরে রেখেছে। নিয়মিত স্টেজ শো করছেন এবং প্রকাশ করছেন নতুন গান।

সম্প্রতি জানা গেছে, জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে পড়শী ও নিলয়ের বিয়ের খবর।

বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী ও নিলয় দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন। ২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার একই আসরে প্রতিযোগিতায় তারা অংশ নেন। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন।

গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে এবং কয়েক মাস এখানে ছিল। সেই সময় পড়শী ও নিলয়ের পরিবারের মধ্যে তাদের বিয়ের বিষয়ে আলোচনা হয়। পরে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। তবে বিয়ে নিয়ে এখনই কোনো পক্ষই সংবাদ প্রকাশ্যে আনতে আগ্রহী নয়।

পড়শী ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এখনই খবরটি তারা প্রকাশ্যে আনতে চান না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার। পড়শীর মায়ের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি এ বিষয়ে আপাতত কিছুই বলতে চান না বলে জানান।

গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পড়শী। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী তিনি। গত বছর ইমরানের সঙ্গে তার দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। এছাড়াও সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮

রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:৩১

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩২