• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৯:২৫ (03-Sep-2026)
  • - ৩৩° সে:

নীতিমালার কাজ চলছে তাতে কোনো শিক্ষকই নিরাশ হবেন না : ববি হাজ্জাজ

৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৮:৪৮

নীতিমালার কাজ চলছে তাতে কোনো শিক্ষকই নিরাশ হবেন না : ববি হাজ্জাজ

ডেস্ক রিপোর্ট: প্রাথমিকের শিক্ষকদের নিয়ে যে নীতিমালার কাজ চলছে তাতে কোনো শিক্ষকই নিরাশ হবেন না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে খুলনার একটি অভিজাত হোটেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্প সম্পর্কে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রীর আরও বলেন, শুধু চিন্তাই নয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন শিক্ষা নীতিমালার উপর কাজ করছে। অধিদপ্তর প্রতিবেদন প্রেরণ করলে সেটি মন্ত্রণালয়ে এলে তা ক্যাবিনেটে পাঠানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনগুলোতে প্রাথমিক শিক্ষার মান ড্রপ করেছিল। এখন আমরা শক্তভাবে কাজ করছি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য। টিচারদের প্রশিক্ষণ থেকে শুরু করে সার্বিক বিষয়ে মান উন্নয়নের জন্য আমরা ইতিবাচক পরিবর্তনের জন্য চেষ্টা করছি।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মো. মতিয়ার রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. আবুল আমিন।

অনুষ্ঠানে শিক্ষা অফিসে অফিসের কর্মকর্তা, খুলনার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শেরপুর সীমান্তে ইজিবাইকসহ ভারতীয় কসমেটিকস জব্দ
শেরপুর সীমান্তে ইজিবাইকসহ ভারতীয় কসমেটিকস জব্দ
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৩৩


জন্মনিবন্ধন থেকে এনআইডি, সব পরিচয়পত্রের ‘এক-আইডি’
জন্মনিবন্ধন থেকে এনআইডি, সব পরিচয়পত্রের ‘এক-আইডি’
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:৩০


জামিন পেলেন না অভিনেতা রিয়াজ, আবেদন ফেরত
জামিন পেলেন না অভিনেতা রিয়াজ, আবেদন ফেরত
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১


আসিফ মাহমুদসহ ৪ জনের নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক
আসিফ মাহমুদসহ ৪ জনের নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:২৯