• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:১৩:২৬ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৫২ দশমিক ০৭ শতাংশ

৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১২:৫৮

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৫২ দশমিক ০৭ শতাংশ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশে। গত ১৫ বছরের মধ্যে এটাই বোর্ডটির সর্বনিম্ন পাসের হার।

৩১ অক্টোবর শনিবার বেলা ১১টায় বোর্ডের মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী। এ সময় বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক উপস্থিত ছিলেন।

এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার ৯৯ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ১৬৬ জন। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং ছাত্রীদের ৫৩ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা।

আরও পড়ুন

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৯৮ শতাংশ

২০২৫ সালে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ২০১ জন।

জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার চট্টগ্রাম নগরে, ৬৬ দশমিক ২০ শতাংশ। চট্টগ্রাম জেলায় (নগরসহ) পাসের হার ৫৭ দশমিক ৪২ শতাংশ। অন্য জেলাগুলোর মধ্যে কক্সবাজারে ৪৩ দশমিক ৩৪, বান্দরবানে ৪১ দশমিক ৪২, রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ এবং খাগড়াছড়িতে ২৯ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি, ৭৪ দশমিক ৪২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৪ দশমিক ১৪ এবং মানবিক বিভাগে ৩৮ দশমিক ৩১ শতাংশ।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২৮৩টি কলেজের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নেন।বোর্ডের গত ১৫ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০১২ সালে সৃজনশীল পদ্ধতি চালুর বছর পাসের হার ছিল ৭২ দশমিক ২৯ শতাংশ।

আরও পড়ুন

পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড

এটিভি/ এম এইচ  আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১২



হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪২:২৩


পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩১:৩৮

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৭


তাহসিফ হত্যা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে
তাহসিফ হত্যা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৭:৫৭