• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:২৩:৫৯ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

ঈদ ও গ্রীষ্মের দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে স্কুল-কলেজ

৭ জুন ২০২৬ সকাল ০৮:৩৭:২৩

ঈদ ও গ্রীষ্মের দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে স্কুল-কলেজ

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মের টানা ১৬ দিনের ছুটি শেষে আজ ৭ জুন রোববার খুলছে স্কুল ও কলেজ। আজ সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম শুরু হবে।

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৪ মে থেকে এসব প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছিল। অন্যদিকে দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ। মাদরাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের ছুটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে মাদরাসাগুলোতে ফের শ্রেণি কার্যক্রম শুরু হবে।

এদিকে, ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও ছুটি দেওয়া হয়। বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার থেকেই ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে।

শিক্ষা-সংশ্লিষ্টদের আশা, দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও প্রাণচঞ্চল হয়ে উঠবে। তবে গরমের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২২:৫৭

নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:২১


বান্দরবানের থানচিতে আগুনে পুড়ল ১০ দোকান
বান্দরবানের থানচিতে আগুনে পুড়ল ১০ দোকান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৮:৪৯






এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪২:০১