• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৮:৫৩:৫৯ (03-May-2026)
  • - ৩৩° সে:

সব মেডিকেল কলেজে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু আজ

৩ মে ২০২৬ সকাল ০৮:৪১:২৪

সব মেডিকেল কলেজে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু আজ

অনলাইন ডেস্ক: সারাদেশের ১১২টি মেডিকেল কলেজে আজ রোববার থেকে শুরু হচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস ক্লাস। সকালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখওয়াত হোসেন। দেশের বিভিন্ন প্রান্তের নবীন শিক্ষার্থীরা অনলাইনে এই অনুষ্ঠানে যুক্ত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদফতর-এর মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-এর সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম।

Ad
Ad

নবীন শিক্ষার্থীদের বরণ করতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের উদ্যোগে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিটি মেডিকেল কলেজ নিজস্বভাবে উদ্বোধনী অনুষ্ঠান করবে এবং শিক্ষার্থীদের দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে সারা দেশে ১১ হাজারের বেশি গাছ লাগানো হবে।

Ad

এছাড়া শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলায় প্রতিটি কলেজে বিশেষ মোটিভেশনাল লেকচারের আয়োজন করা হয়েছে, যাতে তারা মেডিকেল শিক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে পারে।

এ বছর ৩৭টি সরকারি, ৬৮টি বেসরকারি এবং সশস্ত্র বাহিনী পরিচালিত ৭টি মেডিকেল কলেজে মোট ১১ হাজার ৮৩৩ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য যৌথ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী। ডেন্টাল কলেজগুলোর ক্লাস শুরু হবে এ মাসের দ্বিতীয়ার্ধে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ
৩ মে ২০২৬ সকাল ০৮:৪৪:১৩










Follow Us