• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩২:১৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কর্মস্থলে অনুপস্থিত থাকায় গোবিপ্রবির ৬ কর্মকর্তা বহিষ্কার

১৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৫:৫৫

কর্মস্থলে অনুপস্থিত থাকায় গোবিপ্রবির ৬ কর্মকর্তা বহিষ্কার

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকাসহ বিভিন্ন অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৩ কর্মকর্তাকে স্থায়ী ও ৩ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

১৩ নভেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত ওই ৬ কর্মকর্তার পৃথক পৃথক বহিষ্কারাদেশ প্রকাশ করে কতৃপক্ষ।

স্থায়ী বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাস।

আরও পড়ুন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর বৃহস্পতিবার

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ফারজানা ইসলাম, নজরুল ইসলাম ও উপ-পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) তুহিন মাহমুদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের আইনের ২ (চ) ধারার ৪ এর উপধারা ৫(ঘ) অনুযায়ী তাদেরকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার মোহাম্মদ সাইফুল্লাহ ২০২৪ সালের ০৯ ডিসেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই

এছাড়া উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম চলতি বছরের ১৪ মার্চ থেকে, সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাস ১১ ফেব্রুয়ারি থেকে, উপ-রেজিস্টার ফারজানা ইসলাম গত বছরের ২৪ ডিসেম্বর থেকে ও উপ-রেজিস্টার নজরুল ইসলাম গত বছরের ১১ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অনুপস্থিতির তারিখ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০