• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৩৫:১৩ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জনকে চাকরি ফেরত দেয়ার নির্দেশ

২৭ মে ২০২৫ দুপুর ০১:৪১:৫১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জনকে চাকরি ফেরত দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ জনকে চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

২৭ মে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এ রায় দেন।

এ মামলায় আগেও হেরেছিল জাতীয় বিশ্বিবদ্যালয়। পরে রিভিউ থেকে মামলাটি আপিল শুনানি হয়। আজ ফের শুনানিতে এই ৯৮৮ জনকে চাকরি ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা

বিগত ২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে উচ্চ আদালতের নির্দেশে চাকরিচ্যুত করা হয়। চাকরি হারানোর পর তাদের অনেকে অমানবিক কষ্ট ও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। বাকিরা অবর্ণনীয় দুঃখ-কষ্টে দিনযাপন করছিলেন।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরিচ্যুত এসব কর্মকর্তা-কর্মচারী চাকরি ফিরে পাওয়ার দাবি জানান। এ নিয়ে তারা আন্দোলনেও নামেন। এই প্রেক্ষিতে গত ৯ সেপ্টেম্বর সিন্ডিকেটের সভায় ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিহিংসার শিকার হয়ে চাকুরিচ্যুত ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের বিষয়ে রিভিউ পিটিশনের সিদ্ধান্ত নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি যথাযথ অনুসরণ করে ২০০৩ ও ২০০৪ সালে বিভিন্ন স্মারকে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হয়েছিল। দীর্ঘ প্রায় ৯ বছর পর ২০১১ সালে কতিপয় অসাধু কর্মকতা ও কর্মচারী ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা, ভিত্তিহীন অসত্য তথ্য উপস্থাপন করে আদালতকে বিভ্রান্ত করে তাদের নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এবার চীনের বড় সুযোগ!

এরপর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় ২০১১ সালে তাদের চাকরিচ্যুত করা হয়। যা ছিল চাকরিবিধি বহির্ভূত-অনিয়মতান্ত্রিক ও অনৈতিক।

এর আগে এসব কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ অবৈধ ঘোষণার আবেদন জানিয়ে সাবেক এমপি অ্যাড. ফজলে রাব্বী মিয়া হাইকোর্টে ২০০৪ সালের ৩১ আগস্ট একটি রিট মামলা দায়ের করেন। সে সময় দীর্ঘ শুনানির পর ২২ আগস্ট ২০০৬ তারিখে হাইকোর্টের একটি বেঞ্চ রিটটি খারিজ করে দেন। পরে গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. আকম মোজাম্মেল হক (ওই রায়ের বিপরীতে) ২০১০ সালের ১৫ ডিসেম্বর রিভিউ মামলা দায়ের করলে আদালত কর্মচারীদের চাকরি থেকে অপসারণের রায় দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৮:৫১

জয় চৌধুরীর পদত্যাগের ঘোষণা
জয় চৌধুরীর পদত্যাগের ঘোষণা
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৫৩

জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৪:৩৬







মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৩৬:৫৮