• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ রাত ০১:২৪:৫৯ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়ল

২৫ জুলাই ২০২৪ সকাল ০৯:৫৩:০৬

একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক: কোটা আন্দোলনে চলমান পরিস্থিতিতে স্থগিত হওয়া  একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম আগামী ২৮ জুলাই থেকে আবারও শুরু হবে। চলবে ১ আগস্ট পর্যন্ত। এছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৬ আগস্ট থেকে।

২৪ জুলাই বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ আছে।

প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

ভর্তি নীতিমালা অনুযায়ী, ১৫ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৫ জুলাই। তবে ১৮ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় ভর্তি কার্যক্রম স্থগিত হয়ে যায়।

উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে পাস করেন ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী। ফল পুনঃনিরীক্ষণে আরও প্রায় এক হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হন। তবে সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৫ লাখের মতো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪ বছর পর ফুটবলে ফিরছে রাশিয়া
৪ বছর পর ফুটবলে ফিরছে রাশিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১১:৫২



রাজধানীর মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
রাজধানীর মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:২১


শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:১৫


দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৬

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:০৫