• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:২০:৩৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪৯:১১

দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: টানা কয়েক দফায় দাম হ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। আজ ২৫ অক্টোবর রোববার সকাল ১০টা থেকেই এই নতুন দর কার্যকর হয়েছে।

এর আগে সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী দাম কমানোর এই পদক্ষেপ নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মূল্য হ্রাসের বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন

টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে কাঁচামালের দাম হ্রাসের ফলেই মূলত এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাজারে কেনাবেচায় স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন
দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন
২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪৯:১১



ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৫:৩২

আজ কোজাগরী লক্ষ্মীপূজা
আজ কোজাগরী লক্ষ্মীপূজা
২৫ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৮:২১