• ঢাকা
  • |
  • শনিবার ৮ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫৮:৫৭ (21-Feb-2026)
  • - ৩৩° সে:

শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে: অর্থমন্ত্রী

২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৫:০৩

শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার ও সামগ্রিক অর্থনীতিতে আগামী দিনে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Ad

২০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে চট্টগ্রাম-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

অর্থমন্ত্রী বলেন, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের নানা পরিকল্পনা রয়েছে। দেশে আর পৃষ্ঠপোষকতার রাজনীতি চলবে না। আগামী বাজেট গতানুগতিক হবে না; বরং অর্থনৈতিক উত্তরণের পথে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই প্রণয়ন করা হবে। দেশের শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন সময় এসেছে চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমেই তা সম্ভব। বন্দরের কার্যক্রম আরও উন্নত করতে হবে, বাড়াতে হবে দেশি-বিদেশি বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা কর্মসংস্থান। জনগণ যাতে অর্থনীতির সুফল পায়, সরকার সেই লক্ষ্যেই কাজ করবে। অর্থনীতিকে আরও মুক্ত ও গতিশীল করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে, দেশে ভরি কত?
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে, দেশে ভরি কত?
২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৪:০০

প্রেমের টানে মৌলভীবাজারে চীনা তরুণী
প্রেমের টানে মৌলভীবাজারে চীনা তরুণী
২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩১:১৭



মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই: শামা ওবায়েদ
মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই: শামা ওবায়েদ
২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৩২

চাঁদাবাজদের স্থান হবে জেলখানায়: ড. খন্দকার মারুফ
চাঁদাবাজদের স্থান হবে জেলখানায়: ড. খন্দকার মারুফ
২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:৫২


Follow Us