• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ রাত ১১:০৮:০১ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৫:২৬

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

Ad

১৭ ফেব্রুয়াারি মঙ্গলবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

Ad
Ad

এদিন সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর মূল্য কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

এর আগে সর্বশেষ ৯ ফেব্রুয়ারি সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

তখন ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা। ওই দামও সেদিন সকাল ১০টা থেকে কার্যকর করা হয়।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৮ দফা দাম বাড়ানো হয়েছে এবং ১১ দফা কমানো হয়েছে।

আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পৌর মেয়র থেকে প্রতিমন্ত্রী রাজবাড়ীর খৈয়ম
পৌর মেয়র থেকে প্রতিমন্ত্রী রাজবাড়ীর খৈয়ম
১৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১৯:৩৩







বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা কমিটির সভা
বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা কমিটির সভা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৫৪


ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলের মৃত্যু, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলের মৃত্যু, আহত ৩
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:৪৬


Follow Us