• ঢাকা
  • |
  • বুধবার ১১ই ভাদ্র ১৪৩৩ সকাল ১১:১৮:০৮ (26-Aug-2026)
  • - ৩৩° সে:

বুধবার স্বর্ণ বিক্রি হবে নতুন দামে

২৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৫:২১

বুধবার স্বর্ণ বিক্রি হবে নতুন দামে

অনলাইন ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম (ভ্যাটসহ) ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০টা থেকে সারাদেশে এ দাম কার্যকর হয়েছে। নতুন করে আর দাম পরিবর্তন না হওয়ায় আজ বুধবার এই দামেই স্বর্ণ বিক্রি হবে।

টানা তিন দফায় বড় বৃদ্ধি
এর আগে ২২ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করেছিল। তারও আগে ২০ আগস্ট দাম বাড়ানো হয়। ফলে টানা তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বেড়েছে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর থাকবে। তবে গহনার নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বুধবার স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
বুধবার স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৫:২১



রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি
রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৬:২৪

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪১:০৩