• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৩৮:২৭ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ৫৪ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

১ জুলাই ২০২৬ রাত ০৮:৩৩:২২

নারায়ণগঞ্জে ৫৪ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

১ জুলাই বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড জানায়, সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৪ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ টাকা। পরে চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।

জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য পরবর্তীতে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us