• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৪৮:৫৫ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

শিশুদের স্বাস্থ্যসেবায় ঝালকাঠিতে দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প

৬ নভেম্বর ২০২৬ রাত ০৮:২৭:৫১

শিশুদের স্বাস্থ্যসেবায় ঝালকাঠিতে দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প

বরিশাল প্রতিনিধি: শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঝালকাঠিতে দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

৬ নভেম্বর শুক্রবার সকালে ঝালকাঠি শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন উই ক্যান চেঞ্জ (ডব্লিউসিসি)-এর উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে নবজাতক থেকে শুরু করে ১৮ বছর বয়সী শিশু-কিশোরদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ প্রদান করা হচ্ছে। এতে চিকিৎসাসেবা দিচ্ছেন ঢাকা শিশু হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিলসহ শিশু মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

আরও পড়ুন

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সেনা সদস্য তিতাশ শেখ

চিকিৎসা ক্যাম্পে শিশুদের বিভিন্ন স্বাস্থ্যসমস্যা শনাক্তকরণ, প্রাথমিক চিকিৎসা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি হিমোগ্লোবিন ও রক্তের গ্রুপ পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শিশুদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হচ্ছে।

আয়োজকরা জানান, শিশুদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা, অভিভাবকদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া এবং শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শিশুদের সুস্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল বলেন, শিশুদের সুস্বাস্থ্য ও স্বাভাবিক শারীরিক বিকাশ নিশ্চিত করতে সময়মতো রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যগত সমস্যা চিহ্নিত করার পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। শিশুস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পেয়ে উপকৃত হচ্ছেন ক্যাম্পে আসা শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:৩৪



বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪
বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৩

একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:২০