• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:০০:১০ (04-Apr-2026)
  • - ৩৩° সে:

সিরাজগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৪:৫৮

সিরাজগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

৪ এপ্রিল শনিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক।

Ad
Ad

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

Ad

কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলায় মোট ১ হাজার ১০০ জন কৃষককে পাট, তিল ও আউশ ধানের বীজ এবং সার সহায়তা দেওয়া হচ্ছে।

কৃষি কর্মকর্তারা জানান, এ ধরনের প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমাবে এবং ফসলের উৎপাদন বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি আধুনিক কৃষি পদ্ধতিতে আগ্রহ বাড়বে বলেও আশা প্রকাশ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রাজাপুরে যুবককে কুপিয়ে হত্যা
রাজাপুরে যুবককে কুপিয়ে হত্যা
৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪০:৫১







Follow Us