• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ রাত ০৯:০৫:২১ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত অন্তত ৩৫

২৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:০২

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত অন্তত ৩৫

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

২৩ মার্চ সোমবার দুপুরে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও তার গ্রুপের নেতাকর্মী এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপের নেতাকর্মীদের মধ্যে রেলগেট থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

Ad
Ad

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানিয়েছেন, উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ অন্তত ৮-১০ রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে। সংঘর্ষে ইট ও পাথরের আঘাতে উভয় গ্রুপের অন্তত ৩০-৩৫ নেতাকর্মী আহত হয়েছেন।

Ad

ঘটনার সময় উত্তেজিতরা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ শহরের পোস্ট অফিস মোড়স্থ বিএনপির এক পক্ষের কার্যালয়ে থাকা প্লাস্টিকের চেয়ার ভাংচুর করেছে। এতে শহরের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

আহতদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, ছাত্র নেতা নুরে আলম শ্যামলসহ হাবিব গ্রুপের অন্তত ২০-২৫ নেতাকর্মী। জাকারিয়া পিন্টু গ্রুপের পক্ষেও মনোয়ার, রাজিব, অন্তর, কবির, পলাশ, আক্তার, শরিফ, শিহাব, ফজলু, জুয়েলসহ অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। আহতদের ঈশ্বরদী ও পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কিছুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্বপ্রসঙ্গ হিসেবে জানা গেছে, ঈদের আগে হাবিব গ্রুপের হামলায় জাকারিয়া পিন্টু গ্রুপের আব্দুল্লাহ রউফ গুরুতর আহত হন। এই ঘটনার প্রতিশোধ হিসেবে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়ে সোমবারের সংঘর্ষে রূপ নেয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ পাহারা রয়েছে এবং সেনা ও র‌্যাব সদস্যদের টহল চলছে, যাতে আরও উত্তেজনা এড়ানো যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us