• ঢাকা
  • |
  • সোমবার ৫ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:১০:৫৬ (20-Jul-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

১৯ জুলাই ২০২৬ রাত ০৮:৪৩:১৬

আড়াইহাজারে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আড়াইহাজারে আমেনা আক্তার মায়া (৪২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

১৯ জুলাই রোববার সকালে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বোনের দাবি স্বামীর পরকীয়াতে বাধা হওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী আসলাম হোসেন ও পরকীয় প্রেমিকা শাহিনা পলাতক রয়েছে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে বড় বিনাইরচর এলাকায় নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় আমেনা আক্তার মায়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত গৃহবধূর বোন নাছিমা জানান, ৩০ বছর পূর্বে তার বোনের বিয়ে হয়। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। দুই সন্তানেরই বিয়ে হয়েছে। বোনোর স্বামী আসলাম পাশের বাড়ির মৃত শামীম এর স্ত্রী শাহিনার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। তাদের এ পরকীয়ায় বাধা হওয়ায় স্বামী আসলাম এবং পরকীয়া প্রেমিকা শাহীনা মিলে তার বোনকে হত্যা করেছে। 

তিনি আরও জানান, মরদেহ পোস্টমর্টেম করতে দেওয়া হয়েছে এখন পর্যন্ত রিপোর্ট হাতে পাইনি। তবে যারা পোস্ট মর্টেম করেছেন তারা জানিয়েছেন নিহতের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী আসলাম হোসেন পলাতক রয়েছে। নিহতদের স্বজনদের কেউ অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us