• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৭:১৩ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ আটক ৬

১৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:২৬:৫০

গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযান, বিদেশি মদসহ আটক ৬

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার ভাওয়াল রিসোর্টে বিশেষ অভিযান চালিয়ে দেশি-বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।

১৭ এপ্রিল শুক্রবার গভীর রাতে জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল।

Ad
Ad

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভাওয়াল রিসোর্টে রাতভর তল্লাশি চালানো হয়। এ সময় রিসোর্টের বিভিন্ন স্থান থেকে অবৈধ দেশি-বিদেশি মদ ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।

Ad

এ বিষয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তেলের জন্য অপেক্ষার সময় কাটাবেন যেভাবে
তেলের জন্য অপেক্ষার সময় কাটাবেন যেভাবে
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১১:১২

দখলকৃত খাল উদ্ধার করা হবে : এমপি মজিবুর রহমান
দখলকৃত খাল উদ্ধার করা হবে : এমপি মজিবুর রহমান
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৮


৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২৪

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪১

রিকশাচালক সুমির মেয়ে হবে ডাক্তার !
রিকশাচালক সুমির মেয়ে হবে ডাক্তার !
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:২০

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪১:১৪





Follow Us