• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:০৬:১৬ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেফতার

২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫১:৩৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সাত থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, বিভিন্ন মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর শুক্রবার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে মাদক কারবারি ৩ জন, মাদকসেবী ৫৭ জন, অন্যান্য আইনে ৯ জন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী ৮ জনসহ মোট ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারাবারি, এক মাদকসেবী ও পূর্বের মামলায় আরও দু’জনসহ মোট চারজনকে গ্রেফতার করে।

ফতুল্লা মডেল থানা পুলিশ মাদকসেবী ৪৩ জন, অন্যান্য আইনে চারজন এবং নিষিদ্ধ সংগঠনের তিন সদস্যসহ মোট ৫০ জনকে গ্রেফতার করে।

বন্দর থানা পুলিশ ৫ মাদকসেবী ও অন্যান্য আইনে একজনসহ মোট ছয়জনকে গ্রেফতার করে।

রূপগঞ্জ থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেফতার করে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৬ মাদকসেবী, অন্যান্য আইনে একজন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সদস্যসহ মোট আটজনকে গ্রেফতার করে।

আড়াইহাজার থানা পুলিশ দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, অন্যান্য আইনে একজন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজনসহ মোট তিনজনকে গ্রেফতার করে।

সোনারগাঁও থানা পুলিশ অন্যান্য আইনে দু’জনকে গ্রেফতার করে। এছাড়া ডিবি পুলিশ ৫০ গ্রাম গাঁজাসহ আরও এক মাদক কারবারিকে গ্রেফতার করে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঠেকাতে পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ
মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ
২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৪:৪৩




বেলজিয়ামের কাছে ২-০ গোলে হার ইতালির
বেলজিয়ামের কাছে ২-০ গোলে হার ইতালির
২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:২২:০৫



নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেফতার
২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫১:৩৬