• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ রাত ০৯:৫৪:৪৮ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে বিয়েতে বরকে উপহার হিসেবে দেওয়া হলো অকটেন

২৩ মার্চ ২০২৬ রাত ০৮:০১:০৩

ঠাকুরগাঁওয়ে বিয়েতে বরকে উপহার হিসেবে দেওয়া হলো অকটেন

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুরে এক বিয়ের অনুষ্ঠানে বর রাতুল হাসান সাফির হাতে অদ্ভুত উপহার হিসেবে তুলে দেওয়া হয় ৫ লিটার অকটেন। এই ব্যতিক্রমী ঘটনার ফলে উপস্থিত অতিথিদের মধ্যে হাস্যরস ও কৌতূহল সৃষ্টি হয়।

অতিথিরা জানাচ্ছেন, বর্তমান সময়ে জ্বালানি তেল সবচেয়ে মূল্যবান ও প্রয়োজনীয় উপাদান। তাই বিয়েতে এমন উপহার দেওয়া শুধু মজার নয়, বর্তমান পরিস্থিতিরও একটি বাস্তব প্রতিফলন।

Ad
Ad

বরের পক্ষ থেকে অকটেন উপহার দেওয়ার বিষয়ে জহিরুল ইসলাম বলেন, ‘পেট্রোল-অকটেন পাওয়া এখন এক বড় চ্যালেঞ্জ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ালেও তেল মিলছে না। বর-কনে যাতে স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারেন, সেই জন্য এই অকটেন উপহার দেওয়া হয়েছে।’

Ad

বর রাতুল হাসান সাফি উপহার পেয়ে বলেন, ‘এটি খুবই ব্যতিক্রমী উপহার। অকটেন হলেও সংকটময় মুহূর্তে এটি কাজে লাগবে।’

এই ঘটনা ঠাকুরগাঁওয়ের পাশাপাশি দেশের অন্যান্য স্থানে জ্বালানি তেলের অপ্রত্যাশিত মূল্যায়ন ও মানুষের দৈনন্দিন জীবনে তেলের গুরুত্বকে নতুনভাবে তুলে ধরেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us