• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৪৩:৪৬ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের তিন কর্মকর্তাই বদলি, আপাতত কার্যক্রম বন্ধ

৫ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:৫৬

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের তিন কর্মকর্তাই বদলি, আপাতত কার্যক্রম বন্ধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে বর্তমানে সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

আজ ৫ মার্চ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো ভূমি অফিস কার্যালয় খালি পড়ে আছে এবং কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই।

Ad
Ad

খোঁজ নিয়ে জানা যায়, ভূমি সহকারী কর্মকর্তা মো. নাসির উদ্দিন, ভূমি উপসহকারী কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহায়ক ফাতেমা—এই তিনজনকে সম্প্রতি বদলি করা হয়েছে। এর মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজারে এবং অফিস সহায়ক ফাতেমাকে বন্দরে বদলি করা হয়েছে।

Ad

বর্তমানে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা না থাকায় অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানা গেছে। এসিল্যান্ড অফিসের নামজারি সহকারী জান্নাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ৪ মার্চ বুধবার সকাল ৯টায় যথাসময়ে ভূমি অফিস খোলার কথা থাকলেও সে সময় অফিসটি তালাবদ্ধ ছিল। সকাল ৯টা ১০ মিনিটে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল হঠাৎ কাউকে না জানিয়ে আকস্মিক পরিদর্শনে আসেন। এ সময় তিনি এসে দেখেন ভূমি অফিসটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে এবং ভূমি অফিসের সেবাগ্রহীতারা চরম ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us