• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ সকাল ০৭:০০:১৬ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে বিএনপি প্রার্থীর পক্ষে বিল্লাল হোসেন বেপারীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৩:৫৬

শ্রীপুরে বিএনপি প্রার্থীর পক্ষে বিল্লাল হোসেন বেপারীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনের নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় শ্রীপুর পৌর এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

Ad

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

Ad
Ad

সকাল থেকেই শ্রীপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও জনবহুল এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেন বিল্লাল হোসেন বেপারী। এ সময় তিনি সাধারণ ভোটারদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং প্রার্থীর পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

গণসংযোগকালে বিল্লাল হোসেন বেপারী বলেন, "জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আমরা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি এবং সুষ্ঠু নির্বাচন হলে এ আসনে ড. রফিকুল ইসলাম বাচ্চু বিপুল ভোটে বিজয়ী হবেন।"

কর্মসূচিতে শ্রীপুর পৌর বিএনপি এবং এর সহযোগী অঙ্গ-সংগঠনের (যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল ও লিফলেট বিতরণের সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২


Follow Us