• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:৩২:৩৭ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১১ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:২১

নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ডোবার পানিতে ডুবে রাফিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

১১ জুন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের শগুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া ওই গ্রামের আব্দুল বারিকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে ডোবার পানিতে শিশুর মরদেহ ভেসে উঠে। তাকে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









মোবাইল সিমের ৩০০ টাকা কর প্রত্যাহার
মোবাইল সিমের ৩০০ টাকা কর প্রত্যাহার
১১ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৬


Follow Us