• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৩০:৪৭ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে মাদকসহ গ্রেফতার, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:০৭:৫৭

বকশীগঞ্জে মাদকসহ গ্রেফতার, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়ায় ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২৬ অক্টোবর সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বকশীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম এবং সদস্য সচিব বায়েজীদ আল আমিন স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বকশীগঞ্জ উপজেলা শাখার অধীনস্থ ১নং ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে সুনির্দিষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

আরও পড়ুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

এর আগে গত ২৪ অক্টোবর শনিবার রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ২১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ও একটি ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান উদয়সহ মোট পাঁচজনকে আটক করা হয়। পরে রোববার দুপুরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

মাদক মামলার মতো একটি স্পর্শকাতর অপরাধে দলীয় নেতার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০






আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫