• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ রাত ১১:০৪:৩০ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

১১ অক্টোবর ২০২৬ রাত ০৯:২৪:০৪

খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলার আরামবাগ এলাকার বায়তুশ সড়কে একটি সিগারেট কোম্পানির স্টোররুম থেকে সাইফুল ইসলাম রিয়াদ (সাবেক সেনা সদস্য) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার ১১ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার আনুমানিক সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে স্থানীয় লোকজন স্টোররুমের জানালার ফাঁক দিয়ে সাইফুল ইসলাম রিয়াদকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

নিহত সাইফুল ইসলাম রিয়াদ বাংলাদেশ সেনাবাহিনীর ৪ বেঙ্গল ইউনিটের সাবেক সদস্য ছিলেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি একটি সিগারেট কোম্পানির স্টোররুমে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী মোছা. হোসনেয়ারা লিপি এবং দুই কন্যাসন্তান সাইফা (৪) ও রাইসাকে (২) রেখে গেছেন। তাঁর বাবা মনসুর আহমেদ (৬৫) একজন অবসরপ্রাপ্ত এসএসডি কুক। মায়ের নাম লায়লা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা কলাবাগান গ্রামে।

পুলিশ মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশি তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সরানো হচ্ছে সচিবালয়
সরানো হচ্ছে সচিবালয়
১১ অক্টোবর ২০২৬ রাত ০৯:০৯:৪৪



দুর্গাপূজায় ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক
দুর্গাপূজায় ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক
১১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:০৩


ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি
১১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৩৯