নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৫ এপ্রিল রোববার রাত ৯টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।


নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, হত্যার শিকার যুবক লিটন সাইনবোর্ড এলাকায় একটি গাড়ির শোরুমের কর্মচারী ছিলেন। তার সঙ্গে স্থানীয় সাকিব গ্রুপের সঙ্গে পূর্বের দ্বন্দ্ব ছিল। গত শনিবার নিহতের সঙ্গে ওই গ্রুপের ঝগড়ার সৃষ্টি হয়। পরবর্তী রোববার রাতে লিটন রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্বশুর আব্দুর রউফ বলেন, আমার মেয়ের জামাইকে কারা যেন হত্যা করেছে। ধারণা করছি তার সাথের কোনো বন্ধুদের দ্বন্দ্ব ছিল আর তারাই এ কাজ করতে পারে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ জানান, ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিষয় নিয়ে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available